Header Ads

প্রাইমারির পরীক্ষার তারিখ এবং সময়ের আবারও পরিবর্তন

 


১৪৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সকালে নয়, হবে বিকেলে

সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’- লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ০৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকালে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও এখন তা নেওয়া হবে বিকেলে। আজ রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সময়ের এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বেলা ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে।

সহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ৯ জানুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয়—এই দুই ধাপের লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে একযোগে অনুষ্ঠিত হতে চলেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে পরীক্ষা গ্রহণের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারসহ শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশগ্রহণকারী সবাই পরীক্ষাটি সম্পূর্ণ নকলমুক্ত ও নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। এই নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে রয়েছে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ, যার নিয়োগ বিজ্ঞপ্তি গত ৫ নভেম্বর প্রকাশিত হয়েছিল। অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য ৩০ নভেম্বর দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


No comments

এম. নাজমুল ইসলামকে বিসিবির অর্থ (ফাইন্যান্স) কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছে

  এম. নাজমুল ইসলামকে বিসিবির অর্থ (ফাইন্যান্স) কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছে   হ্যাঁ — বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ১...

Powered by Blogger.